শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

সম্পত্তি হস্তান্তর আইন বাতিলের দাবিতে খেলাফত মজলিসের বিক্ষোভ

সম্পত্তি হস্তান্তর আইন বাতিলের দাবিতে বাংলাদেশ খেলাফত মজলিসের বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

সম্পত্তি হস্তান্তর আইন বাতিলের দাবিতে খেলাফত মজলিসের বিক্ষোভ

জাতীয় সংসদে পাস হওয়া সম্পত্তি হস্তান্তর আইন বাতিলের দাবিতে বাংলাদেশ খেলাফত মজলিস রাজধানীতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। শুক্রবার দুপুরে অনুষ্ঠিত এই বিক্ষোভ মিছিল ও পথসভা থেকে নেতারা নতুন আইনের পেছনে বিদেশি এজেন্ডা থাকার অভিযোগ করেন।

খেলাফত মজলিস আইনটি কোরআনের ফরায়েজ আইন ও মুসলিম উত্তরাধিকার নীতির পরিপন্থী বলে উল্লেখ করে। শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর রাজপথে বিক্ষোভ শুরু করেন দলটির নেতাকর্মীরা।

মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, "নতুন আইনের মাধ্যমে নারীদের সম্পত্তি থেকে বঞ্চিত করার ষড়যন্ত্র চলছে। যদি মা-বাবাকে এই এখতিয়ার দেওয়া হয়, তাহলে তারা কন্যাসন্তানকে বাদ দিয়ে পুত্র সন্তনকে সব সম্পত্তি লিখে দিতে পারেন।"

তিনি আরও বলেন, "এই আইনের ফলে আমার মা-বোন এবং কন্যা সন্তানরা তাদের বাবার বৈধ সম্পত্তি থেকে বাদ পড়ে যাবে।"

যুগ্মসচিব মাওলানা আতাউল্লাহ আমিন অভিযোগ করেন, "নতুন আইনটি তড়িঘড়ি করে প্রস্তুত করা হয়েছে এবং এটি বিদেশিদের এজেন্ডা। অন্যান্য আইনের ক্ষেত্রে দীর্ঘ আলোচনা হয়, কিন্তু এই আইনের ক্ষেত্রে আলোচনা করার সুযোগ দেওয়া হয়নি।"

বিক্ষোভ কর্মসূচি পথসভা ও মিছিলের মাধ্যমে শেষ হয়।

বিজ্ঞাপন