বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
ঘূর্ণিঝড় আরনাবের প্রভাবে ভারতের অন্ধ্র প্রদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি ভারতের অন্ধ্রপ্রদেশে ঘূর্ণিঝড় অর্ণবের তাণ্ডব, সতর্কতা জারি সুদানের ন্যালে ড্রোন হামলায় ২১ নিহত, ৪০ আহত ঘূর্ণিঝড় অর্ণব: অতি প্রবল অবস্থায় পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর চট্টগ্রামের সীতাকুণ্ডে লরি চাপায় নিহত ৫, আহত ৪ সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে ফ্রান্সে জাতিগত হামলায় নিহত ১, আহত ৫, মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা বাড়ছে জর্ডানে গির্জায় সন্ত্রাসী হামলায় ৭ জন নিহত, ৩ দিনের রাষ্ট্রীয় শোক পাবনায় শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসা পরিচালক আটক তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্পে ১৮ জনের মৃত্যু
রাজনীতি

আসিফ মাহমুদের আইনি নোটিশে দুদক মুখপাত্রকে বক্তব্য প্রত্যাহারের নির্দেশ

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দুদক মুখপাত্রকে আইনি নোটিশ পাঠিয়েছেন বক্তব্য প্রত্যাহারের জন্য।

আসিফ মাহমুদের আইনি নোটিশে দুদক মুখপাত্রকে বক্তব্য প্রত্যাহারের নির্দেশ

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মুখপাত্র আখতারুল ইসলামকে আইনি নোটিশ পাঠিয়েছেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

আইনি নোটিশটি গতকাল বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী রফিকুল ইসলাম জনির মাধ্যমে পাঠানো হয়। আসিফ মাহমুদ অভিযোগ করেন যে, আখতারুল ইসলাম ২ সেপ্টেম্বর এক সংবাদ সম্মেলনে তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তোলে।

নোটিশে উল্লেখ করা হয়েছে, দুদক কর্মকর্তার বক্তব্যের 'প্রাথমিক সত্যতা' পাওয়া গেছে বলে দাবি করা হলেও, আসিফ মাহমুদ তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।

আইনি নোটিশে আখতারুল ইসলামকে ১৫ দিনের মধ্যে তার বক্তব্য প্রত্যাহার করতে বলা হয়েছে এবং ভবিষ্যতে যাচাই-বাছাই ছাড়া বক্তব্য না দিতে সতর্ক করা হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে বক্তব্য প্রত্যাহার না করলে তার বিরুদ্ধে দণ্ডবিধির ৫০০ ধারাসহ আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুমকি দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন