মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

হাইকোর্টে দুদকের বক্তব্যের বৈধতা চ্যালেঞ্জ করেছেন আসিফ মাহমুদ

দুদকের বক্তব্যের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন আসিফ মাহমুদ।

হাইকোর্টে দুদকের বক্তব্যের বৈধতা চ্যালেঞ্জ করেছেন আসিফ মাহমুদ

দুর্নীতি দমন কমিশন (দুদক) এর বক্তব্যের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

রোববার উচ্চ আদালতে রিটের আবেদন করা হলেও, এ নিয়ে সোমবার ব্রিফিং করেন এনসিপির আইনজীবীরা। রিট আবেদনে দুদককে ভুল স্বীকার করতে নির্দেশ দেওয়ার আবেদন জানানো হয়েছে।

এছাড়া, কোনো ব্যক্তির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তাধীন থাকা অবস্থায় প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে তার সামাজিক মর্যাদা ও সুনাম ক্ষুণ্ন করা থেকে বিরত থাকতে দুদকের প্রতি নির্দেশনা চাওয়া হয়েছে।

গত ২ সেপ্টেম্বর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে নিয়োগ, বদলি ও পদোন্নতিতে অনিয়মের অভিযোগে আসিফসহ চারজনের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত জানায় দুদক। সেদিন, অভিযোগের প্রাথমিক সত্যতার বিষয়ে দুদকের এক কর্মকর্তার বক্তব্য প্রচার করে গণমাধ্যম।

মঙ্গলবার বিচারপতি ভিষ্মদেব চক্রবর্তীর নেতৃত্বাধীন বেঞ্চে এ রিটের শুনানি অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন