বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

হাইকোর্টের রুল: আসিফের বিরুদ্ধে দুদকের ব্রিফিং কেন অবৈধ নয়?

হাইকোর্ট আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা নিয়ে রুল জারি করেছে।

হাইকোর্টের রুল: আসিফের বিরুদ্ধে দুদকের ব্রিফিং কেন অবৈধ নয়?

হাইকোর্ট সাবেক উপদেষ্টা ও এনসিপি নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সংবাদ সম্মেলন কেন অবৈধ নয়, তা জানতে রুল জারি করেছে।

বুধবার (১১ নভেম্বর) বিচারপতি মো. বশির উল্লাহ ও বিচারপতি মো. হামিদুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালত দুদককে এই রুলের জবাব দিতে নির্দেশ দিয়েছে।

এর আগে, আসিফ মাহমুদ ২৮ সেপ্টেম্বর দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা ও মানহানিকর বক্তব্য প্রচার থেকে বিরত থাকার জন্য হাইকোর্টে রিট দায়ের করেন।

২৯ সেপ্টেম্বর বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি এস কে তাহসিন আলীর হাইকোর্ট বেঞ্চ রিট আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দিয়েছিলেন। পরে ৪ নভেম্বর আবার শুনানির জন্য বিষয়টি আদালতে উপস্থাপন করা হয়।

বিচারপতি মো. বশির উল্লাহ ও বিচারপতি হামিদুর রহমানের বেঞ্চ শুনানির পর আদেশের জন্য অপেক্ষমাণ রেখেছিল।

বিজ্ঞাপন