বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

জুবাইদা রহমানের সঙ্গে এমিন এরদোয়ানের সাক্ষাৎ তুরস্কে

তুরস্কের আন্তালিয়ায় এমিন এরদোয়ানের সঙ্গে সাক্ষাৎ করেন জুবাইদা রহমান।

জুবাইদা রহমানের সঙ্গে এমিন এরদোয়ানের সাক্ষাৎ তুরস্কে

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের স্ত্রী এমিন এরদোয়ানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান। মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন 'কপ-৩১' চলাকালে তাদের এ সাক্ষাৎ হয়।

সম্মেলনের বিভিন্ন কর্মসূচির ফাঁকে অনুষ্ঠিত এ সাক্ষাৎ সম্পর্কে এমিন এরদোয়ান সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভেরিফায়েড পেজে ছবি প্রকাশ করে জানান, আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণী জুবাইদা রহমানের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে।

এদিকে, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৭টায় আন্তালিয়ার ম্যাক্স রয়েল হোটেলে এ বৈঠক শুরু হয়। বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির উপস্থিত রয়েছেন।

বিজ্ঞাপন