প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের সঙ্গে ‘হো চি মিন’ নামে ব্যক্তির মঞ্চ শেয়ার করার খবরটি সঠিক নয়।
শুক্রবার (২ অক্টোবর) প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাত স্বাধীন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এই তথ্য ভিত্তিহীন।
শাহাদাত স্বাধীন বলেন, আয়োজক কর্তৃপক্ষও বিষয়টি পুনরায় নিশ্চিত করেছে যে, ডা. জুবাইদা রহমান ‘হো চি মিন’ নামে কোনো ব্যক্তির সঙ্গে মঞ্চ শেয়ার করছেন না।
তিনি সকলকে অনুরোধ করেন, অপতথ্য ছড়ানোর ক্ষেত্রে সতর্ক থাকতে এবং কোনো তথ্য নিশ্চিত না হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তা শেয়ার করা থেকে বিরত থাকতে।