শুক্রবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সতর্কতা

প্রধানমন্ত্রী তারেক রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার নিয়ে সতর্কতা জারি করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সতর্কতা

দেশকে অস্থিতিশীল করতে একটি মহল সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি সবাইকে সজাগ থাকার আহ্বান জানান।

আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন সরকার প্রধান।

প্রধানমন্ত্রী বলেন, সমাজ বিরোধী অপশক্তি যেন আর মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, এজন্য সবাইকে সজাগ থাকতে হবে।

তিনি আরও জানান, দেশে আবারও গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে এবং ধর্মের নামে বিভাজন সরকার চায় না। দেশের সকল নাগরিক সমান অধিকার নিয়ে বসবাস করবে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী পুরোহিতদের হাতে মাসিক সম্মাননার চেক তুলে দেন।

বিজ্ঞাপন