আজ ৪ সেপ্টেম্বর ২০২৬, প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস। ২০০৭ সালের ৭ মার্চ, বিতর্কিত ওয়ান-ইলেভেন সরকারের সময় যৌথবাহিনী কর্তৃক গ্রেফতার হওয়ার পর তিনি ৫৫৪ দিন কারাবরণ করেন।
গ্রেফতার হওয়ার সময় তারেক রহমানকে বিনা ওয়ারেন্টে আটক করা হয় এবং পরবর্তীতে ১২টি মামলায় অভিযুক্ত করা হয়। এই সময়ে তার বিরুদ্ধে বিভিন্ন প্রোপাগান্ডা চালানো হয়।
কারাবন্দি অবস্থায় তারেক রহমানের ওপর অমানুষিক নির্যাতন চালানো হয়। আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে থাকা অবস্থায় তার মেরুদণ্ড ভেঙে যায়, যার ফলে তাকে মুমূর্ষু অবস্থায় তৎকালীন পিজি হাসপাতালে ভর্তি করা হয়।
২০০৮ সালের ১১ সেপ্টেম্বর, সব মামলায় জামিন নিয়ে উচ্চ আদালতের নির্দেশে তিনি সপরিবারে লন্ডনে উন্নত চিকিৎসার জন্য যান।