শুক্রবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

মহাসড়কে শ্রমিকদের নিরাপত্তার দাবিতে জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ

জামালপুর-ঢাকা রুটে শ্রমিকদের নিরাপত্তার দাবিতে বাস চলাচল বন্ধ।

মহাসড়কে শ্রমিকদের নিরাপত্তার দাবিতে জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ

জামালপুর-ঢাকা রুটে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে সকল দূরপাল্লার বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল থেকে জামালপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে কোনো বাস ছেড়ে যায়নি।

এই আকস্মিক ধর্মঘটের ফলে সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগের সম্মুখীন হয়েছেন। অনেক যাত্রী বিকল্প উপায়ে এবং বাড়তি ভাড়া দিয়ে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন।

বুধবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে আন্তঃজেলা বাস টার্মিনালে অনুষ্ঠিত এক জরুরি সংবাদ সম্মেলনে শ্রমিক সংগঠনের নেতারা বাস চলাচল বন্ধের আনুষ্ঠানিক ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, বুধবার সকালে জামালপুরের নান্দিনা বাজার এলাকায় রাজীব পরিবহনের দুটি যাত্রীবাহী বাসে অতর্কিত হামলা চালানো হয়। হামলাকারীরা বাস দুটি ব্যাপক ভাঙচুর করে এবং চালক ও সহযোগীদের মারধর করে গুরুতর আহত করে।

শ্রমিক ইউনিয়নের নেতারা জানান, হামলায় জড়িত চিহ্নিত সন্ত্রাসীদের অবিলম্বে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে। তারা বলেন, “মহাসড়কে চালক ও শ্রমিকদের জীবনের সার্বিক নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত এই রুটে বাস চলাচল বন্ধ থাকবে।”

বিজ্ঞাপন