প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের সম্পর্ক নতুন কৌশলগত উচ্চতায় পৌঁছেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
মঙ্গলবার তুরস্কের আন্তালিয়ার একটি হোটেলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি জানান, বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ, জ্বালানি, বিমান চলাচল এবং প্রতিরক্ষা শিল্পসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে।
হুমায়ুন কবীর বলেন, বিশেষ করে বাংলাদেশে প্রতিরক্ষা শিল্প গড়ে তোলা এবং যৌথ বিনিয়োগের সম্ভাবনা খতিয়ে দেখতে উভয় পক্ষই আগ্রহ দেখিয়েছে।
এদিকে, জলবায়ু সম্মেলনে অংশ নিতে যাওয়া ডা. জুবাইদা রহমানের সঙ্গে তুরস্কের ফার্স্ট লেডির বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈঠক শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানান, নারীস্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক।