বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

সাজেকে কার্বারী এসোসিয়েশনের কমিটি বিলুপ্ত, অবরোধ প্রত্যাহার

সাজেক কার্বারী এসোসিয়েশনের কমিটি বিলুপ্ত ঘোষণা করে অবরোধ প্রত্যাহার করা হয়েছে।

সাজেকে কার্বারী এসোসিয়েশনের কমিটি বিলুপ্ত, অবরোধ প্রত্যাহার

সাজেক কার্বারী এসোসিয়েশনের কমিটি বিলুপ্ত ঘোষণা করে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার সংগঠনটির সভাপতি নতুন জয় চাকমা এক বিবৃতিতে এ ঘোষণা দেন।

নতুন জয় চাকমা অভিযোগ করে বলেন, ‘ইউপিডিএফের প্ররোচনা ও দলীয় স্বার্থে সাজেক কার্বারী এসোসিয়েশন এবং সাজেক গণঅধিকার রক্ষা কমিটি গঠন করা হয়েছে। সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে অবরোধ কর্মসূচিতে সম্পৃক্ত করা হয়েছে।’

তিনি জানান, ‘দীর্ঘদিনের অবরোধে সাজেকের সঙ্গে স্বাভাবিক যোগাযোগ, খাদ্য ও ওষুধ সরবরাহ ব্যাহত হচ্ছে। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।’

বিবৃতিতে নতুন জয় চাকমা কার্বারী এসোসিয়েশনের সভাপতি পদ থেকে পদত্যাগ এবং সংগঠন বিলুপ্তির ঘোষণা দেন। তিনি বলেন, ‘রাজনৈতিক স্বার্থ নয়, সাজেকের সাধারণ মানুষের অধিকার, নিরাপত্তা ও বৃহত্তর স্বার্থ বিবেচনা করেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।’

সাজেক থেকে জনসংহতি সমিতির সদস্যদের সরিয়ে নেওয়ার দাবিতে সাজেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ শুরু করেছিল ইউপিডিএফ সমর্থিত দুই সংগঠন। অবরোধের ১৯তম দিনে সাজেক কার্বারী এসোসিয়েশন এই অবরোধ থেকে সমর্থন প্রত্যাহার করে নেয়। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে গণঅধিকার রক্ষা কমিটির কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বিজ্ঞাপন