বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

ভারতের মুখপাত্রের বক্তব্য: শেখ হাসিনার প্রত্যর্পণ আইন অনুযায়ী হবে

ভারত জানিয়েছে, শেখ হাসিনার প্রত্যর্পণ আইন অনুযায়ী সম্পন্ন হবে।

ভারতের মুখপাত্রের বক্তব্য: শেখ হাসিনার প্রত্যর্পণ আইন অনুযায়ী হবে

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ আইন অনুযায়ী সম্পন্ন হবে বলে জানিয়েছে ভারত। মঙ্গলবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাপ্তাহিক ব্রিফিংয়ে এ কথা বলেন।

রণধীর জয়সওয়াল বলেন, শেখ হাসিনার ফেরার বিষয়টি দুই দেশের মধ্যে বিদ্যমান আইনি প্রক্রিয়া ও চুক্তির মাধ্যমে সমাধান করা হবে। তিনি আরো জানান, শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদন প্রত্যাখ্যানের বিষয়ে বিস্তারিত তথ্য বাংলাদেশের হাইকমিশনই দিতে পারবে।

এদিকে, গঙ্গার পানি বণ্টন চুক্তি নিয়ে নতুন কোনো অগ্রগতির তথ্য দেননি তিনি। তিনি উল্লেখ করেন, দুই দেশের অভিন্ন নদীগুলোর বিষয়ে আলোচনার আনুষ্ঠানিক মাধ্যম হলো যৌথ নদী কমিশন। আগামী বৃহস্পতিবার গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে।

রণধীর জয়সওয়াল বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের আবেদনসংক্রান্ত চিঠির বিষয়ে এটি সম্পূর্ণ আইনি ও বিচার বিভাগীয় প্রক্রিয়া। সেই অনুযায়ীই বিষয়টি এগিয়ে নেওয়া হবে।’

বিজ্ঞাপন