যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পিত ২৫০ ফুট উচ্চতার স্মৃতিস্তম্ভ নির্মাণ বন্ধের দাবিতে মামলা করেছে কেনেডি পরিবার। তাদের অভিযোগ, এই স্থাপনা নির্মিত হলে আর্লিংটন ন্যাশনাল সেমেটারিতে সমাহিত কেনেডি পরিবারের সদস্যদের সমাধি ও স্মৃতিসৌধের দৃশ্যমানতা বাধাগ্রস্ত হবে।
মঙ্গলবার (১০ নভেম্বর) ওয়াশিংটন ডিসির একটি ফেডারেল আদালতে কেনেডি পরিবারের ৯ সদস্য এ সংক্রান্ত আবেদন জমা দেন। তারা বলেন, স্মৃতিস্তম্ভের নির্মাণে ঐতিহাসিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হবে এবং বীর সেনাসদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর পরিবেশ নষ্ট হবে।
মামলায় বাদীদের মধ্যে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জন এফ. কেনেডির দুই ভাইয়ের সন্তান ও নাতি-নাতনিরা অন্তর্ভুক্ত রয়েছেন। তারা অভিযোগ করেন, স্মৃতিস্তম্ভের নকশা এমনভাবে নির্ধারণ করা হয়েছে, যাতে আর্লিংটন মেমোরিয়াল ব্রিজ থেকে তাকালে পরিবারের সদস্যদের সমাধিগুলো স্পষ্টভাবে দেখা যাবে না।
কেনেডি পরিবারের আইনজীবীরা আদালতে জানান, স্বজনদের সমাধিস্থলের মর্যাদা ও ঐতিহাসিক বৈশিষ্ট্য রক্ষার স্বার্থে এ ধরনের স্থাপনা নির্মাণের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার অধিকার তাদের রয়েছে।
এটি উল্লেখযোগ্য যে, গত মাসে ওয়াশিংটন ডিসি ও ভার্জিনিয়া কর্তৃপক্ষও স্মৃতিস্তম্ভ নির্মাণ বন্ধের দাবিতে মামলা করেছিল।