বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

প্রধানমন্ত্রী তারেক রহমানের তুরস্কে এরদোয়ানের সঙ্গে বৈঠক

প্রধানমন্ত্রী তারেক রহমান তুরস্কে এরদোয়ানের সঙ্গে বৈঠক করেছেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের তুরস্কে এরদোয়ানের সঙ্গে বৈঠক

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৭টায় আন্তালিয়ার ম্যাক্স রয়েল হোটেলে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির উপস্থিত রয়েছেন। দুই নেতার মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১ শুরু হওয়ার আগের দিন।

প্রধানমন্ত্রী তারেক রহমান মঙ্গলবার সকালে কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের আন্তালিয়ায় পৌঁছান। এ সফরে তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

বিজ্ঞাপন