আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, ধর্ষণ ছাড়া হত্যাসহ অন্যান্য মামলা রাজনৈতিক কারণে হলে সেগুলি যাচাই করে প্রত্যাহার করা হবে।
মঙ্গলবার সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি এই তথ্য জানান। মন্ত্রী উল্লেখ করেন, রাজনৈতিক কারণে দায়ের করা ২৪ হাজার ১৩টি হয়রানিমূলক মামলা সরকার ইতোমধ্যে প্রত্যাহার করেছে।
নতুন আবেদন পাওয়া গেলে জেলা কমিটির সুপারিশের ভিত্তিতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলেও জানান তিনি।
মন্ত্রী বলেন, হয়রানিমূলক মামলা প্রত্যাহারের কার্যক্রম অন্তর্বর্তী সরকারের সময়ে শুরু হয় এবং বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর এ কার্যক্রমকে আরও গতিশীল করার উদ্যোগ নেয়া হয়েছে।
এ সংক্রান্ত গত ৫ মার্চ জেলা ম্যাজিস্ট্রেটের সভাপতিত্বে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এছাড়া, ৮ মার্চ আইনমন্ত্রীকে আহ্বায়ক করে ছয় সদস্যের একটি কেন্দ্রীয় কমিটি গঠন করার কথাও জানান তিনি।