বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের ঘোষণা আইনমন্ত্রীর

আইনমন্ত্রী আসাদুজ্জামান ২৪ হাজার রাজনৈতিক মামলা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন।

২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের ঘোষণা আইনমন্ত্রীর

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, রাজনৈতিক কারণে দায়ের করা ২৪ হাজার ১৩টি মামলা প্রত্যাহার করা হয়েছে। তিনি মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠকে প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান।

মন্ত্রী জানান, রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে দায়ের করা মামলা প্রত্যাহারের প্রক্রিয়া অন্তর্বর্তী সরকারের সময়ে শুরু হয় এবং বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর এটি আরো গতিশীল করা হয়েছে।

২০২৬ সালের ৫ মার্চ জেলা পর্যায়ে একটি চার সদস্যের কমিটি গঠন করা হয়, যা মামলা প্রত্যাহারের আবেদনপত্র, এজাহার, অভিযোগপত্রের সার্টিফায়েড কপি এবং পাবলিক প্রসিকিউটরের মতামত পর্যালোচনা করে।

কমিটিগুলো মামলার রাজনৈতিক হয়রানি, জনস্বার্থে মামলা পরিচালনার প্রয়োজনীয়তা এবং রাষ্ট্রের স্বার্থ ক্ষুণ্ণ হওয়ার সম্ভাবনা বিবেচনা করে সুপারিশ করে।

মন্ত্রী আরও জানান, জেলা কমিটিগুলোর সুপারিশ পরীক্ষা-নিরীক্ষা করে একটি কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে, যার দায়িত্ব মামলা প্রত্যাহারের কার্যক্রম সমন্বিতভাবে পরিচালনা করা।

এছাড়া, জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেছেন, বিগত সময়ের নিয়োগে অনিয়মের প্রমাণ পেলে ব্যবস্থা নেয়া হবে। সংসদের বৈঠকটি স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন