সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
ব্রেকিং
জিম্বাবুয়েতে নৌকাডুবিতে নিহতের সংখ্যা বেড়ে ৭২ হাওয়াইয়ের দিকে এগোচ্ছে হারিকেন ‘লালা’, জরুরি অবস্থা ঘোষণা ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত ৫১, আহত শতাধিক ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে ৫১ জনের মৃত্যু, হাজারো মানুষ বাস্তুচ্যুত ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪৭, ১৫০ ভবন ধসে পড়েছে চট্টগ্রামে গ্যাস লিকেজে ৯ শ্রমিকের মৃত্যু, ফেরদৌস স্টিলের কার্যক্রম স্থগিত ভার্জিনিয়ায় বিশ্ববিদ্যালয়ে গুলিতে পাঁচজন আহত ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত ৩৮ জন দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় সাতজন নিহত, হামলা বাড়ছে ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা ২০
আন্তর্জাতিক

মক্কা চুক্তিতে যুক্ত হতে পারে মিশর: এরদোয়ান

মক্কা চুক্তিতে যুক্ত হওয়ার সম্ভাবনা প্রকাশ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান।

মক্কা চুক্তিতে যুক্ত হতে পারে মিশর: এরদোয়ান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান জানিয়েছেন, তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত যৌথ প্রতিরক্ষা চুক্তিতে মিশরও যুক্ত হতে পারে। তিনি বলেন, ভবিষ্যতে এই জোটে আরও দেশ যুক্ত হওয়ার সুযোগ রয়েছে।

চুক্তির আওতায়, তিন দেশের যেকোনো একটির ওপর সশস্ত্র হামলাকে সবার ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। এই ধারণাকে ন্যাটোর ৫ নম্বর অনুচ্ছেদের সাথে তুলনা করা হচ্ছে। সংশ্লিষ্ট দেশগুলোর কর্মকর্তারা বলছেন, এটি কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধে জোট নয় এবং ন্যাটোর বিকল্প হিসেবেও তৈরি করা হয়নি।

এরদোয়ান আরো জানান, ইউরোপীয় ইউনিয়ন তুরস্ককে সদস্য করতে আগ্রহী নয় এবং এটি আঙ্কারার প্রধান অগ্রাধিকার নয়। তিনি দাবি করেন, ইউরোপ যদি তুরস্ককে সদস্য না করে, তবে ইউরোপই ক্ষতিগ্রস্ত হবে।

এছাড়া, হরমুজ প্রণালিকে কেন্দ্র করে তৈরি হওয়া উত্তেজনা এবং সিরিয়া, গাজা ও লেবাননের সার্বিক পরিস্থিতি নিয়েও কথা বলেন এরদোয়ান। উল্লেখ্য, গত ৭ আগস্ট তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত হয় এই যৌথ প্রতিরক্ষা চুক্তি, যেটা মক্কা চুক্তি নামেও পরিচিত।

বিজ্ঞাপন