চলমান সংঘাতময় পরিস্থিতিতে ইরান সামরিক ও রাজনৈতিক উভয় দিক থেকেই ‘প্রকৃত বিজয়’ অর্জন করেছে বলে মন্তব্য করেছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।
রোববার (১৬ আগস্ট) ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ‘ফার্স নিউজ’-এ প্রকাশিত বক্তব্যে গালিবাফ বলেন, ইরানের বিরুদ্ধে পরিচালিত চলমান যুদ্ধ পরিস্থিতি একটি কাপুরুষোচিত যুদ্ধ, যা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দ্বারা পরিচালিত হচ্ছে।
তিনি আরও জানান, এমন বৈরী পরিস্থিতিতেও ইরানের জনগণ সাহসিকতা, নিষ্ঠা ও বীরত্বের সাথে প্রতিরোধ গড়ে তুলেছে।
যুক্তরাষ্ট্রের সাথে ইরানের সমঝোতা স্মারকের বিষয়ে তিনি বলেন, এই চুক্তিটি মূলত একটি সম্মান ও বিজয়ের স্মারকদলিল, যা কূটনীতির মাধ্যমে অর্জিত সামরিক ও রাজনৈতিক সাফল্যগুলোকে আরও সংহত ও সুদৃঢ় করেছে।