সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
ব্রেকিং
জিম্বাবুয়েতে নৌকাডুবিতে নিহতের সংখ্যা বেড়ে ৭২ হাওয়াইয়ের দিকে এগোচ্ছে হারিকেন ‘লালা’, জরুরি অবস্থা ঘোষণা ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত ৫১, আহত শতাধিক ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে ৫১ জনের মৃত্যু, হাজারো মানুষ বাস্তুচ্যুত ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪৭, ১৫০ ভবন ধসে পড়েছে চট্টগ্রামে গ্যাস লিকেজে ৯ শ্রমিকের মৃত্যু, ফেরদৌস স্টিলের কার্যক্রম স্থগিত ভার্জিনিয়ায় বিশ্ববিদ্যালয়ে গুলিতে পাঁচজন আহত ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত ৩৮ জন দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় সাতজন নিহত, হামলা বাড়ছে ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা ২০
আন্তর্জাতিক

ইরানের সামরিক বাহিনী: ‘চূড়ান্ত পরাজয়’ নিশ্চিত না হওয়া পর্যন্ত পিছু হটবে না

ইরান ঘোষণা করেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ‘চূড়ান্ত পরাজয়’ নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা পিছু হটবে না।

ইরানের সামরিক বাহিনী: ‘চূড়ান্ত পরাজয়’ নিশ্চিত না হওয়া পর্যন্ত পিছু হটবে না

মধ্যপ্রাচ্যে শত্রুভাবাপন্ন শক্তি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ‘চূড়ান্ত পরাজয়’ নিশ্চিত না হওয়া পর্যন্ত ইরান কোনোভাবেই পিছু হটবে না বলে ঘোষণা দিয়েছে দেশটির সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ।

রোববার (১৬ আগস্ট) দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজের প্রতিবেদনে এ তথ্য জানা যায়। ১৯৯০ সালে ইরাক থেকে ইরানি যুদ্ধবন্দীদের ঐতিহাসিক প্রত্যাবর্তনের বার্ষিকী উপলক্ষে প্রকাশিত এক আনুষ্ঠানিক বিবৃতিতে এ হুঁশিয়ারি দেয় ইরানি সামরিক বাহিনী।

বিবৃতিতে বলা হয়, ঐতিহাসিক ‘প্রতিরোধের চেতনা’ বর্তমান প্রজন্মের ইরানিদের মাঝে স্থানান্তরিত হয়েছে, যারা বিশ্বের সবচেয়ে আধুনিক সমরাস্ত্রে সজ্জিত সামরিক বাহিনীর বিরুদ্ধেও দৃঢ়ভাবে দাঁড়িয়েছে।

ইরানি সামরিক বাহিনী জানায়, শত্রুপক্ষ আত্মসমর্পণ না করা পর্যন্ত ইরান তার ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং সর্বোচ্চ নেতৃত্বের নির্দেশনা বাস্তবায়নে নিজেদের অবস্থান অব্যাহত রাখবে।

বিজ্ঞাপন