সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
ব্রেকিং
জিম্বাবুয়েতে নৌকাডুবিতে নিহতের সংখ্যা বেড়ে ৭২ হাওয়াইয়ের দিকে এগোচ্ছে হারিকেন ‘লালা’, জরুরি অবস্থা ঘোষণা ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত ৫১, আহত শতাধিক ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে ৫১ জনের মৃত্যু, হাজারো মানুষ বাস্তুচ্যুত ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪৭, ১৫০ ভবন ধসে পড়েছে চট্টগ্রামে গ্যাস লিকেজে ৯ শ্রমিকের মৃত্যু, ফেরদৌস স্টিলের কার্যক্রম স্থগিত ভার্জিনিয়ায় বিশ্ববিদ্যালয়ে গুলিতে পাঁচজন আহত ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত ৩৮ জন দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় সাতজন নিহত, হামলা বাড়ছে ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা ২০
আন্তর্জাতিক

জিম্বাবুয়েতে নৌকাডুবিতে নিহতের সংখ্যা বেড়ে ৭২

জিম্বাবুয়ের লেকে ফেরি ডুবির ঘটনায় নিহতের সংখ্যা ৭২ জনে পৌঁছেছে, ১৮ জন শিশু।

জিম্বাবুয়েতে নৌকাডুবিতে নিহতের সংখ্যা বেড়ে ৭২

জিম্বাবুয়ের লেক কারিবায় একটি যাত্রীবাহী ফেরি ডুবে প্রাণহানির সংখ্যা ৭২ জনে পৌঁছেছে। নিহতদের মধ্যে ১৮ জন শিশু রয়েছে, যাদের মধ্যে ১৬ জনের বয়স ১০ বছর বা তার বেশি।

দেশটির পুলিশ বিভাগের বরাত দিয়ে আলজাজিরা জানায়, গত মঙ্গলবার ফেরিটি প্রবল বাতাস ও উত্তাল ঢেউয়ের কারণে ডুবে যায়। প্রাথমিক তদন্তে জানা গেছে, নৌকাটির ধারণক্ষমতার চেয়ে বেশি যাত্রী ছিল।

সরকারি সূত্রে জানা যায়, নৌকাটির ধারণক্ষমতা ছিল ৯০ জন, কিন্তু এতে ১১৪ জন প্রাপ্তবয়স্ক যাত্রী, পাঁচজন নৌকাকর্মী এবং অজ্ঞাতসংখ্যক শিশু ছিল।

দুর্ঘটনার পর ৭৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান এখনও অব্যাহত রয়েছে। কর্তৃপক্ষ ঘটনার পরবর্তী পদক্ষেপ হিসেবে নিরাপত্তা ব্যবস্থা পুনর্বিবেচনার পরিকল্পনা করছে।

বিজ্ঞাপন