শুক্রবার, ০২ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

হাওয়াইয়ের দিকে এগোচ্ছে হারিকেন ‘লালা’, জরুরি অবস্থা ঘোষণা

হাওয়াইয়ের দিকে এগোচ্ছে হারিকেন ‘লালা’, বিদ্যুৎহীন ৪২ হাজার মানুষ, জরুরি অবস্থা জারি।

হাওয়াইয়ের দিকে এগোচ্ছে হারিকেন ‘লালা’, জরুরি অবস্থা ঘোষণা

যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের দিকে এগিয়ে যাচ্ছে হারিকেন ‘লালা’। এ পরিস্থিতিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে, যার ফলে অন্তত ৪২ হাজার মানুষ বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে।

হাওয়াইতে ৩৪ বছর পর প্রথমবারের মতো বড় ধরনের কোনো হারিকেন আঘাত হানতে যাচ্ছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, হারিকেনের কারণে বিগ আইল্যান্ডের সবচেয়ে বড় বিমানবন্দরের প্রায় ৪০ শতাংশ ফ্লাইট বাতিল করা হয়েছে।

অন্য একটি বিমানবন্দরের ৮০ শতাংশ ফ্লাইটও বাতিল করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর সতর্ক করেছে যে, লালার কারণে বিগ আইল্যান্ড সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে এবং ৩ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে।

ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছে, হারিকেনের প্রভাবে হওয়া বৃষ্টির কারণে প্রাণঘাতী বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটতে পারে। এ অবস্থায় বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে।

বিজ্ঞাপন