শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের উপকূলে ধেয়ে আসছে শক্তিশালী হারিকেন ইসাইয়াস

যুক্তরাষ্ট্রের উপকূলে ধেয়ে আসছে হারিকেন ইসাইয়াস, যা শক্তিশালী হয়ে ক্যাটাগরি ২ তে পরিণত হয়েছে।

যুক্তরাষ্ট্রের উপকূলে ধেয়ে আসছে শক্তিশালী হারিকেন ইসাইয়াস

যুক্তরাষ্ট্রের উপসাগরীয় উপকূলের দিকে ধেয়ে আসছে শক্তিশালী হারিকেন ইসাইয়াস। বর্তমানে এটি ক্যাটাগরি ২ মাত্রার হারিকেনে পরিণত হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে হারিকেনটির বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ১৪০ কিলোমিটার।

আবহাওয়া দপ্তর জানায়, শুক্রবার নাগাদ বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৭৫ কিলোমিটারে পৌঁছাতে পারে। এর ফলে জলোচ্ছ্বাস, টর্নেডো ও আকস্মিক বন্যার আশঙ্কা রয়েছে।

ঝড়ের আশঙ্কায় ফ্লোরিডার কয়েকটি এলাকায় বাসিন্দাদের সরিয়ে নেয়া হচ্ছে। এদিকে, আলাবামায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

হারিকেনের প্রভাবে ইতোমধ্যে মেক্সিকো উপসাগরে তেল ও গ্যাস উৎপাদন ব্যাহত হয়েছে। নিরাপত্তার স্বার্থে জ্বালানি কোম্পানিগুলো সমুদ্রের বিভিন্ন স্থাপনা থেকে কর্মীদের সরিয়ে নিচ্ছে।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) জানিয়েছে, শুক্রবার রাত অথবা শনিবারের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের উত্তর উপসাগরীয় উপকূলে হারিকেনটি আঘাত হানতে পারে।

বিজ্ঞাপন