শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

পুতিনের আশ্বাস: যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত বন্ধে সহযোগিতা

পুতিন যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত বন্ধে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

পুতিনের আশ্বাস: যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত বন্ধে সহযোগিতা

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত বন্ধে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) তুর্কমেনিস্তানে কমনওয়েলথ অব ইন্ডিপেন্ডেন্ট স্টেটসের (সিআইএস) সম্মেলনে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে বৈঠকে তিনি এই কথা জানান।

পুতিন দাবি করেন, ইরান সংঘাত অবসানে আন্তরিক প্রচেষ্টা চালাচ্ছে এবং এই সংঘাতের সূত্রপাত ইরানের কোনো দোষ বা ভুলের কারণে হয়নি।

ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান বৈঠকে জানান, সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন প্রস্তাব নিয়ে আলোচনা চলছে। তিনি জানান, প্রস্তাবে কিছু পরিবর্তন এনেছে দুই পক্ষই।

পেজেশকিয়ান বলেন, প্রক্রিয়া শেষ হলে মধ্যস্থতাকারীদের মাধ্যমে বৈঠকে বসে সমঝোতায় পৌঁছানোর পরিকল্পনা রয়েছে।

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি ‘অপারেশন এপিক ফিউরি’ নামে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র। প্রায় সাড়ে তিন মাস পর জুন মাসের প্রথম সপ্তাহে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই অভিযানের সমাপ্তি ঘোষণা করেন।

তবে অভিযানের সমাপ্তির ঘোষণার পরও পরবর্তী মাসগুলোতে নিয়মিতভাবে পরস্পরকে লক্ষ্য করে হামলা করে যাচ্ছে ইরান ও যুক্তরাষ্ট্র।

বিজ্ঞাপন