শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা: মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা হবে না

ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা হবে না।

ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা: মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা হবে না

নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা চালানো হবে না বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার ট্রুথ সোশ্যালে প্রকাশিত এক পোস্টে তিনি বলেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের ফলপ্রসূ আলোচনা চলছে।

রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ট্রাম্প একই সঙ্গে ইরানের বন্দরগুলোর ওপর মার্কিন অবরোধ অব্যাহত রাখার কথাও জানান। তিনি দাবি করেন, হরমুজ প্রণালি দিয়ে রেকর্ড পরিমাণ তেল পরিবহন হচ্ছে।

ট্রাম্পের মতে, এক রাতেই প্রায় ২ কোটি ২০ লাখ ব্যারেল তেল এই নৌপথ দিয়ে পরিবহন হয়েছে, যার মধ্যে কোনো অংশই ইরান থেকে আসেনি বা ইরানে যায়নি।

এদিকে, হরমুজ প্রণালি সাত দিনের মধ্যে খুলে দেওয়ার প্রস্তাবের বিষয়ে যুক্তরাষ্ট্রের মতামত পর্যালোচনা করছে ইরান। বৃহস্পতিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এ তথ্য জানান।

আরাগচি বলেন, কয়েক দিনের মধ্যেই ওয়াশিংটনের প্রস্তাবের জবাব দেওয়া হবে।

এছাড়া, ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধ বন্ধে মধ্যস্ততায় রাশিয়া আগ্রহী বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বিজ্ঞাপন