সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ সৌদি আরবে বিমানবন্দরে হামলা, ঢাকা থেকে ৯ ফ্লাইট বাতিল
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে হারিকেন ইসাইয়াসের আঘাতে ৪ জন নিহত

যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে হারিকেন ইসাইয়াসের আঘাতে চারজন নিহত হয়েছে।

যুক্তরাষ্ট্রে হারিকেন ইসাইয়াসের আঘাতে ৪ জন নিহত

যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে হারিকেন ইসাইয়াসের আঘাতে চারজন নিহত হয়েছেন। শক্তিশালী বাতাস ও ভারী বৃষ্টির কারণে বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

আলাবামা ও ফ্লোরিডা রাজ্যে দুজন করে মোট চারজনের মৃত্যু হয়েছে। কর্মকর্তাদের মতে, কয়েকজনের মৃত্যু গাছ ভেঙে বাড়ির ওপর পড়ার কারণে ঘটে।

পাওয়ারআউটেজ ট্র্যাকারের তথ্য অনুযায়ী, শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যা পর্যন্ত প্রায় পাঁচ লাখ মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছে।

শুক্রবার গভীর রাতে হারিকেন ইসাইয়াস ফ্লোরিডা উপকূলে আঘাত হানে। তখন ঝড়টির বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ছিল ঘণ্টায় ১০৫ মাইল বা ১৬৮ কিলোমিটার।

ঝড়টি পরে দুর্বল হয়ে পোস্ট-ট্রপিক্যাল ঘূর্ণিঝড়ে পরিণত হয়। ঝড়ের কারণে অনেক গাছ ভেঙে পড়ে এবং বিভিন্ন ভবনের ছাদ উড়ে যায়।

ঝড়ের আশঙ্কায় আলাবামা, ফ্লোরিডা ও জর্জিয়া অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল। এ ছাড়া হাজারো মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।

বিজ্ঞাপন