ওমান বন্দরের কাছাকাছি অবস্থানকারী তেলবাহী জাহাজ এমটি ফেলিতে মার্কিন যুদ্ধ জাহাজ থেকে হামলা হয়েছে। তবে সাত বাংলাদেশি সহ মোট ২৬ নাবিক নিরাপদে আছেন। গত বৃহস্পতিবার বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টার দিকে হরমুজে প্রবেশের আগে গাল্ফ অব ওমানে এই হামলা চালানো হয়।
জাহাজটিতে সাত বাংলাদেশি, মিয়ানমারের পাঁচ এবং ১৪ জন চীনা নাবিক রয়েছেন। নাবিকদের সাথে কথা বলে জানা গেছে, ৩ লাখ টন ধারণ ক্ষমতার তেলবাহী জাহাজটি সিংগাপুর থেকে হরমুজ প্রণালী হয়ে ইরাকে যাওয়ার উদ্দেশ্যে ছিল। হামলার সময় নাবিকরা দ্রুত জাহাজটিকে পিছিয়ে নিয়ে যায়, ফলে তারা বেঁচে যান।
হামলার কারণে এমটি ফেলিতে কয়েকশ রাউন্ড গুলির আঘাতে ক্ষতি হয়। এ নিয়ে নাবিকদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। বাংলাদেশি নাবিক বেলাল উদ্দিন জানান, "আমরা হরমুজ প্রণালীর কাছাকাছি অগ্রসর হচ্ছিলাম। ইউএস নেভি শিপ থেকে আমাদের কল করা হয়েছিল, কিন্তু আমাদের জাহাজ থেকে কোনো রিপ্লাই দেওয়া হয়নি। তারা আমাদের জাহাজকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তবে ভাগ্যক্রমে আমাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।"