হরমুজ প্রণালিতে নৌ মাইনের আঘাতে তিনটি তেলের ট্যাঙ্কারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, অনুমোদনহীন পথ ব্যবহার করায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি পূরণের পাশাপাশি ইরানের শর্তগুলো মেনে নিলে হরমুজে দ্রুত নিরাপত্তা পুনরুদ্ধার সম্ভব হবে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।
এদিকে, কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুলরহমান বিন জাসিম আল থানি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বাড়লে মধ্যপ্রাচ্যে সহ্য করার মতো অবস্থায় থাকবে না।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগ ইরানের বৈশ্বিক গোপন ব্যাংকিং নেটওয়ার্কগুলোকে অকার্যকর করতে অন্তত ২৪টি মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠান, ফ্রন্ট কোম্পানি ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।