শুক্রবার, ১৯ জুন, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

জাপানি তেলবাহী জাহাজ নিরাপদে হরমুজ অতিক্রম করেছে

জাপানি তেলবাহী জাহাজ নিরাপদে হরমুজ প্রণালি অতিক্রম করেছে বলে জানান প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি।

জাপানি তেলবাহী জাহাজ নিরাপদে হরমুজ অতিক্রম করেছে

জাপানি একটি তেলবাহী জাহাজ নিরাপদে হরমুজ প্রণালি অতিক্রম করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। শুক্রবার (১৯ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

প্রধানমন্ত্রী এক পোস্টে জানান, আরব উপসাগরে আটকে থাকা জাহাজটি বর্তমানে জাপানের উদ্দেশ্যে যাত্রা করছে। জাহাজটিতে তিনজন জাপানি নাবিক ছিলেন।

বার্তা সংস্থা রয়টার্সের খবর অনুযায়ী, এটি লাইবেরিয়ার পতাকাবাহী একটি অপরিশোধিত তেলবাহী ট্যাংকার, যার মালিক জাপানের কিয়োই ট্যাংকার।

তাকাইচি বলেন, জাহাজটির নিরাপদে হরমুজ প্রণালি পার হওয়ার মধ্য দিয়ে জাপানি নাবিক বহনকারী সব জাপান-সংশ্লিষ্ট জাহাজ আরব উপসাগর ত্যাগ করেছে।

তবে, বর্তমানে আরও ৩৭টি জাহাজ হরমুজ প্রণালি অতিক্রমের অপেক্ষায় রয়েছে। প্রধানমন্ত্রী জানান, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল দ্রুত স্বাভাবিক ও নিরাপদ করতে জাপান সরকার কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখবে।

বিজ্ঞাপন