বৃহস্পতিবার, ০১ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

ইরানের সেনাপ্রধানের ঘোষণা: মার্কিন সেনাকে আটক বা হত্যা করলে ৩০ হাজার ডলার পুরস্কার

ইরানের সেনাপ্রধান মার্কিন সেনাকে আটক বা হত্যা করতে ৩০ হাজার ডলার পুরস্কারের ঘোষণা দিয়েছেন।

ইরানের সেনাপ্রধানের ঘোষণা: মার্কিন সেনাকে আটক বা হত্যা করলে ৩০ হাজার ডলার পুরস্কার

ইরানের সেনাপ্রধান আমির হাতামি ঘোষণা করেছেন যে, যেকোনো মার্কিন সেনাসদস্যকে আটক বা হত্যা করলে ৩০ হাজার ডলার পুরস্কার দেওয়া হবে।

রোববার (১৬ আগস্ট) ওয়ানা নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়, এই পুরস্কার ইরানি নাগরিকদের জন্য প্রযোজ্য। তিনি উল্লেখ করেন, এই অর্থ ‘ইরানের জনগণের পক্ষ থেকে’ দেওয়া হবে।

এটি প্রথমবার নয়, এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার জন্যও পুরস্কার ঘোষণা করা হয়েছিল। গত ১৫ মে, ইরানের জ্যেষ্ঠ আইনপ্রণেতা ইব্রাহিম আজিজি জানিয়েছিলেন, ট্রাম্পকে হত্যার জন্য ৫০ মিলিয়ন ইউরো পুরস্কারের প্রস্তাব পাস হয়েছে।

বিজ্ঞাপন