শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

মক্কা চুক্তির আওতায় সৌদিকে সহায়তায় ৩ দেশের জরুরি বৈঠক

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সহায়তা দিতে জরুরি বৈঠক করবে পাকিস্তান ও তুরস্ক।

মক্কা চুক্তির আওতায় সৌদিকে সহায়তায় ৩ দেশের জরুরি বৈঠক

মক্কা প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি আরবকে সহায়তা দিতে জরুরি বৈঠকের পরিকল্পনা করছে পাকিস্তান ও তুরস্ক। তিন দেশের সেনাপ্রধানরা এই বৈঠকে অংশ নিতে পারেন।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, সৌদি আরবে হুতিরা হামলা চালানোর পর এই বৈঠকের আয়োজন করা হচ্ছে।

সৌদি আরব জানিয়েছে, বৃহস্পতিবার তায়েফ ও ইয়ানবু শহরের দিকে ছোড়া হুতিদের ৬টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সৌদির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত করেছে।

মক্কা চুক্তির আওতায় যৌথ প্রতিরোধ ক্ষমতা জোরদার এবং প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে গত ৭ আগস্ট একটি চুক্তিতে সই করেছে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান।

চুক্তির শর্ত অনুযায়ী, এই তিন দেশের মধ্যে কোনো একটি হামলার শিকার হলে তা বাকিদের ওপরও হামলা হিসেবে গণ্য হবে।

বিজ্ঞাপন