মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ইরানের যুদ্ধ নিয়ে আলোচনা করেছেন। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার সম্ভাবনা নিয়ে প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমি মনে করি, আমরা দারুণ কিছু করতে যাচ্ছি।’
মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে চীনে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডেভিড পারডিউ জানান, হরমুজ প্রণালি বন্ধ রাখার ক্ষেত্রে চীন ইরানকে কিছু পরোক্ষ সহায়তা দিচ্ছে।
পারডিউ আরও বলেন, ট্রাম্প শি জিনপিংকে স্পষ্ট করে জানিয়েছেন যে, ইরানকে চীনের সহায়তা দেওয়া ‘অগ্রহণযোগ্য’।
হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হিসেবে পরিচিত। ইরান যুদ্ধের প্রেক্ষাপটে এই নৌপথের নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বাড়ছে।
ট্রাম্প ও শির মধ্যে আলোচনা ইরান এবং হরমুজ প্রণালির পরিস্থিতি নিয়ে হয়েছে, যা আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।