শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

ইয়েমেনে সংঘাতের উত্তেজনা নিয়ে জাতিসংঘ মহাসচিবের উদ্বেগ

ইয়েমেনে সংঘাতের উত্তেজনা নিয়ে জাতিসংঘ মহাসচিব গুতেরেসের গভীর উদ্বেগ প্রকাশ।

ইয়েমেনে সংঘাতের উত্তেজনা নিয়ে জাতিসংঘ মহাসচিবের উদ্বেগ

ইয়েমেনে সাম্প্রতিক সংঘাত ও উত্তেজনার পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

জাতিসংঘ মহাসচিবের দফতর থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, গুতেরেস ইয়েমেনের প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট আবদুল্লাহ আল-আলিমি বাওয়াজিরের সঙ্গে বৈঠক করেন।

বৈঠকে তিনি ইয়েমেন ও এর আশপাশের এলাকায় সাম্প্রতিক উত্তেজনা বৃদ্ধি নিয়ে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেন। একইসঙ্গে, হুতিদের হাতে ‘ইচ্ছামতো আটক’ থাকা জাতিসংঘ ও অন্যান্য সংস্থার কর্মীদের অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানান।

গুতেরেসের দফতর জানায়, ইয়েমেনে চলমান রাজনৈতিক ও মানবিক সংকট এবং সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতির অবনতিও উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সংলাপ ও সহযোগিতার মাধ্যমে সংকট নিরসনের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন