প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এ কথা জানান। তিনি বলেন, মুসলিম বিশ্বে তারেক রহমানের গুরুত্ব অপরিসীম।
১০ নভেম্বর স্থানীয় ম্যাক্স রয়্যাল হোটেলে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান ও প্রত্যাবাসনের জন্য তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বৈঠকটি স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৭টায় শুরু হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। সামরিক সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, এভিয়েশন খাত এবং রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সহযোগিতা নিয়ে আলোচনা হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের প্রতিরক্ষা খাতে তুরস্কের সঙ্গে সহযোগিতা আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, যৌথ বিনিয়োগের বিষয়টিও গুরুত্বপূর্ণ।
রোহিঙ্গাদের মানবিক সংকট নিয়ে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) তুরস্কের সমর্থনের জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে তুরস্কের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বৈঠকের পর প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, প্রেসিডেন্ট এরদোয়ান প্রধানমন্ত্রী তারেক রহমানকে তুরস্কের গুরুত্বপূর্ণ কৌশলগত সহযোগী হিসেবে উল্লেখ করেছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান তুরস্কের প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। এছাড়া, জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত নারীদের বিষয়েও আলোচনা হয়। আগামী ১২ নভেম্বর লিডার্স সামিটে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী।