বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

নারীস্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক

নারীস্বাস্থ্য উন্নয়নে বিশেষজ্ঞ দল পাঠানোর পরিকল্পনা করেছে তুরস্ক।

নারীস্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, নারী ও শিশু স্বাস্থ্য সুরক্ষা এবং পরিবেশবান্ধব পণ্য উৎপাদনের লক্ষ্যে বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠানোর আগ্রহ প্রকাশ করেছে তুরস্ক। তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ান এই সহযোগিতার বিষয়ে বাংলাদেশে আসার পরিকল্পনা করছেন।

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের সঙ্গে এমিনে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। বৈঠকটি মঙ্গলবার রাতে তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত হয়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন।

শামা ওবায়েদ জানান, বৈঠকে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় দুই দেশের সহযোগিতা এবং নারী ও শিশুদের স্বাস্থ্যগত সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এমিনে এরদোয়ান বাংলাদেশের নারীদের সক্ষমতা ও সহনশীলতার প্রশংসা করেন এবং বিভিন্ন পরিবেশবান্ধব উদ্যোগে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন।

বৈঠকে বাংলাদেশের পাটজাত পণ্য এবং পরিবেশবান্ধব পণ্যের আন্তর্জাতিক বাজারে সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়। এমিনে এরদোয়ান বিশেষভাবে এই পণ্যের প্রতি আগ্রহ দেখান।

এছাড়া, রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হয়। শামা ওবায়েদ উল্লেখ করেন যে, রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে তুরস্কের সহযোগিতা অব্যাহত থাকবে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এমিনে এরদোয়ান বাংলাদেশ সফরের আমন্ত্রণ গ্রহণ করেছেন এবং শিগগিরই বাংলাদেশ সফরের আশাবাদ ব্যক্ত করেছেন।

বিজ্ঞাপন