সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

তুরস্কে জলবায়ু সম্মেলনে অংশ নিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল তুরস্কে জলবায়ু সম্মেলনে অংশ নিতে যাচ্ছেন।

তুরস্কে জলবায়ু সম্মেলনে অংশ নিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামীকাল মঙ্গলবার জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলনে অংশ নিতে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত বাংলাদেশকে উন্নত বিশ্বের ক্ষতিপূরণ এবং প্রযুক্তি হস্তান্তরের প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নের তাগিদ দেবেন।

পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী আজ সোমবার সকালে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন। সম্মেলনে বিশ্বনেতারা জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় আলোচনা করতে তুরস্কের আনতালিয়ায় জড়ো হচ্ছেন।

জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন কপ-৩১ এ জলবায়ু অর্থায়ন, কার্বন নিঃসরণ কমানো, জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো এবং জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবিলার মতো বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে।

প্রধানমন্ত্রী তারেক রহমান দুই দিনের এ সফরে আগামী ১২ নভেম্বর সম্মেলনের উচ্চপর্যায়ের অধিবেশনে বক্তব্য রাখবেন। সেখানে তিনি দেশের জলবায়ু অবস্থান ও দাবি তুলে ধরবেন। বাংলাদেশে ঘূর্ণিঝড়, বন্যা, লবণাক্ততা, খরা ও তাপপ্রবাহের কারণে মানুষের জীবন ও উন্নয়ন হুমকির মুখে পড়েছে।

ঢাকা আন্তর্জাতিক সম্প্রদায়ের দেওয়া প্রতিশ্রুত অর্থ দ্রুত ছাড়ের দাবি জানাবে। সম্মেলনে, প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীসহ একাধিক দেশের উচ্চ পর্যায়ের নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন।

সৌজন্য সাক্ষাৎ হতে পারে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গেও। আলোচনা হতে পারে সামরিকসহ সার্বিক দ্বিপাক্ষিক ইস্যু নিয়ে। সম্মেলনে প্রায় ২০০ দেশের প্রতিনিধিরা অংশ নেবেন।

বিজ্ঞাপন