জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ সফল হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির। তিনি সোমবার (২৮ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান।
হুমায়ূন কবির বলেন, প্রধানমন্ত্রীর বক্তৃতায় দলীয় অবস্থান নয়, বরং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বাংলাদেশের অবস্থান তুলে ধরা হয়েছে। এটি বাংলাদেশের বৈশ্বিক অবস্থানকে শক্তিশালী করতে সহায়ক হবে।
প্রতিমন্ত্রী আরও জানান, সফরটি সংক্ষিপ্ত করা হয়নি এবং প্রধানমন্ত্রী প্রয়োজনীয় বৈঠক ও আনুষ্ঠানিকতা শেষে দেশে ফিরেছেন।
সফরের সময় তিনি দেশের চাহিদা অনুযায়ী আরও উড়োজাহাজ কেনার পরিকল্পনা ঘোষণা করেন। ভবিষ্যতে ঢাকা অঞ্চলের এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করা হবে বলেও উল্লেখ করেন।
এছাড়া, কারিগরি মূল্যায়ন শেষে ঢাকা-নিউইয়র্ক রুটে আবারও ফ্লাইট চালুর পরিকল্পনার কথাও জানান হুমায়ূন কবির।