সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

নওগাঁয় শ্রমিকদের দ্বন্দ্বে দুইদিন ধরে বাস চলাচল বন্ধ

নওগাঁয় শ্রমিকদের দ্বন্দ্বে দুই দিন ধরে বাস চলাচল বন্ধ, যাত্রীরা ভোগান্তিতে।

নওগাঁয় শ্রমিকদের দ্বন্দ্বে দুইদিন ধরে বাস চলাচল বন্ধ

নওগাঁয় শ্রমিকদের দ্বন্দ্বের কারণে দুই দিন ধরে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে যাত্রীদের মধ্যে ভোগান্তি সৃষ্টি হয়েছে।

সোমবার, ২৮ সেপ্টেম্বর, দ্বিতীয় দিনের মতো আন্তঃজেলা, দূরপাল্লা এবং অভ্যন্তরীণ সব রুটে যাত্রী পরিবহন বন্ধ রয়েছে। শ্রমিকরা জানান, সম্প্রতি জেলার পত্নীতলায় তুচ্ছ ঘটনার জেরে সিএনজি শ্রমিকরা এক বাস চালকসহ মোটর শ্রমিকের দুই সদস্যকে মারধর করে।

এ ঘটনার কোনো প্রতিকার না পেয়ে রোববার, ২৭ সেপ্টেম্বর, সকাল থেকে শ্রমিকরা সকল রুটের বাস চলাচল বন্ধ করে দেন। সংকট সমাধানের জন্য রোববার স্থানীয় প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর উদ্যোগে দু'পক্ষের নেতাদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়, কিন্তু কোনো সমাধান আসেনি।

আজ আবারও উভয় পক্ষের মধ্যে সমঝোতার জন্য বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন