সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম বিকল্প পথে আসছে আগামী মাসে

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়ামের চালান আগামী মাসে বিকল্প পথে আসবে।

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম বিকল্প পথে আসছে আগামী মাসে

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য জ্বালানি ইউরেনিয়ামের চালান আগামী মাসের প্রথম সপ্তাহে রাশিয়া থেকে বিকল্প পথে দেশে আসবে। বিদ্যুৎ কেন্দ্রটির ঊর্ধ্বতন কর্মকর্তা রোববার রাতে ইনডিপেনডেন্ট টেলিভিশনকে এ তথ্য জানিয়েছেন।

এর আগে ২৪ সেপ্টেম্বর ইউরেনিয়ামের চালান আসার কথা ছিল, তবে রাশিয়া ও বাংলাদেশ কর্তৃপক্ষ সবধরনের প্রস্তুতি নিলেও তা বাতিল হয়। রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটম সূত্রে জানা যায়, ইউরেনিয়ামবাহী বিশেষ কার্গো আনার ক্ষেত্রে একটি দেশের আকাশপথ ব্যবহারের অনুমতি মেলেনি।

এখন সামনের চালান বিকল্প পথে বাংলাদেশে আনা হবে বলে জানানো হয়েছে। অক্টোবরের ১ অথবা ৮ তারিখে জ্বালানিবাহী কার্গো ঢাকায় অবতরণ করতে পারে। বিশেষ নিরাপত্তায় এটি পাবনায় রূপপুরের পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে নেওয়া হবে।

চলতি বছরের মধ্যে ইউরেনিয়ামের মোট ৭টি চালান আসার কথা রয়েছে। প্রথম ইউনিটে ৩ মাসের বেশি আগে জ্বালানি লোড করা হয়েছে, তবে সেফটি ভালবের নিরাপত্তা ত্রুটির কারণে এখনো বিদ্যুৎ উৎপাদন শুরু হয়নি। রাশিয়ার প্রকৌশলীরা বর্তমানে তা মেরামত শুরু করেছেন।

সব ঠিক থাকলে ডিসেম্বরের মধ্যে প্রাথমিক ২০০ থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যেতে পারে।

বিজ্ঞাপন