শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

কৃষকদের উন্নয়নে রাষ্ট্রপতির নতুন উদ্যোগ ঘোষণা

কৃষকদের উন্নয়নে রাষ্ট্রপতির নতুন উদ্যোগ ও কৃষি পুরস্কার চালুর ঘোষণা।

কৃষকদের উন্নয়নে রাষ্ট্রপতির নতুন উদ্যোগ ঘোষণা

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কৃষকরা হচ্ছেন দেশের আসল ও শ্রেষ্ঠ মানুষ। তাদের সম্মান জানাতে এবং অনুপ্রাণিত করতে কৃষি ক্ষেত্রে নতুন উদ্ভাবন ও অসামান্য অবদানের জন্য কৃষি পুরস্কার চালুর উদ্যোগ নেওয়া হবে।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গভবনে বাংলাদেশ কৃষক সমিতির ৮ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ কথা জানান। রাষ্ট্রপতি বলেন, দেশের সবচেয়ে ইতিবাচক খাত কৃষি। কৃষকের ঘাম ও পরিশ্রমের ফলে ফসল উৎপাদন বহুগুণ বৃদ্ধি পেয়েছে।

তিনি কৃষকদের দুর্নীতি না করার বিষয়টি উল্লেখ করে বলেন, কৃষকরা সমাজ ও রাষ্ট্রের অগ্রগতিতে অবদান রাখেন। কৃষি পণ্যের ন্যায্য মূল্য না পাওয়ার বিষয়টি তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, কৃষকদের সঠিক মূল্য পাওয়ার জন্য একটি কার্যকর বিপণন ব্যবস্থা গড়ে তুলতে হবে।

রাষ্ট্রপতি জানান, কৃষিপণ্যের ন্যায্যমূল্য প্রাপ্তি ও কৃষকদের উন্নয়নে বর্তমান সরকার একটি নতুন স্কিম চালু করেছে, যার জন্য ইতোমধ্যে তিন হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মতো বর্তমান সরকারও কৃষকদের দশ হাজার টাকা পর্যন্ত সুদসহ কৃষিঋণ মওকুফ করেছে।

তিনি আরও বলেন, দেশে উৎপাদিত ফল-মূল ও কৃষিজাত পণ্যের বিদেশে ব্যাপক চাহিদা রয়েছে। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এসব পণ্য রফতানিতে এগিয়ে আসতে হবে। কৃষি প্রক্রিয়াজাত শিল্প-কারখানা স্থাপনে ও খামারে আধুনিক সোলার প্যানেল ব্যবহারে উদ্যোগ গ্রহণের ওপরও গুরুত্বারোপ করেন রাষ্ট্রপতি।

এ সময় কৃষিঋণের সুদ কমানোর বিষয়েও উদ্যোগ নেবেন বলে আশ্বাস দেন রাষ্ট্রপতি।

বিজ্ঞাপন