শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

১২ বছরের আনাস নিখোঁজ, বাবা-মা দিশেহারা

নারায়ণগঞ্জের ১২ বছরের আনাস আহমেদ জিসান ১৫ দিন ধরে নিখোঁজ, বাবা-মা উদ্বিগ্ন।

১২ বছরের আনাস নিখোঁজ, বাবা-মা দিশেহারা

নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে ১২ বছর বয়সী আনাস আহমেদ জিসান গত ১৫ দিন ধরে নিখোঁজ রয়েছে। ১২ সেপ্টেম্বর সকালে বাড়ি থেকে বের হওয়ার পর তার আর কোনো খোঁজ মেলেনি।

আনাস বরপা এলাকার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। নিখোঁজ হওয়ার দিন সকালে আনুমানিক সকাল সাড়ে ১০টার দিকে সে হারিয়ে যায়। বাড়ি থেকে বের হওয়ার সময় তার পরনে ছিল লাল রঙের গেঞ্জি এবং জিন্সের প্যান্ট।

ঘটনার পর থেকে তার পরিবার আত্মীয়-স্বজনদের বাড়ি ও সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেছে, তবে এখনো পর্যন্ত কোনো হদিস পাওয়া যায়নি। আনাসের বাবা আমির হোসেন তার সন্তানের সন্ধানে স্থানীয় প্রশাসন এবং সমাজের সকলের কাছে সহযোগিতার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, "আমাদের সন্তানকে হারিয়ে আমরা খুবই উদ্বিগ্ন। যদি কেউ আনাসের সন্ধান পেয়ে থাকেন, তবে আমাদের মোবাইল নম্বরে (০১৮৪৬৯১৭২১৬) যোগাযোগ করার জন্য অনুরোধ করছি।"

এই কঠিন পরিস্থিতিতে পরিবারের সদস্যরা শোকের মধ্যে দিন কাটাচ্ছেন এবং সন্তানের নিরাপদ ফিরে আসার জন্য প্রার্থনা করছেন।

বিজ্ঞাপন