বুধবার, ১২ আগস্ট, ২০২৬
ব্রেকিং
জাতীয়

নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে কিছু এলাকায়

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ২৪ ঘণ্টার জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে কিছু এলাকায়।

নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে কিছু এলাকায়

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বেশ কিছু এলাকায় রোববার থেকে ২৪ ঘণ্টার জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি এই তথ্য জানিয়েছে।

ঢাকা-সিলেট মহাসড়ক উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল মোড়ে বিদ্যমান সঞ্চালন ও গ্যাস পাইপলাইন স্থানান্তরের জন্য ভূলতা, গাউছিয়া, মুড়াপাড়া, আড়াইহাজার ও কাঞ্চন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

তিতাস গ্যাস জানায়, রোববার (২৮ জুন) সকাল ৯টা থেকে সোমবার (২৯ জুন) সকাল ৯টা পর্যন্ত মোট ২৪ ঘণ্টা উল্লিখিত এলাকার সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়া, আশপাশের এলাকাতেও গ্যাসের স্বল্পচাপ বা সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন