বুধবার, ১২ আগস্ট, ২০২৬
ব্রেকিং
কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে ১৩২ জনের প্রাণহানি কলম্বিয়ায় ভূমিকম্পে নিহত ১৩২, পেরেইরায় ৬৬ জনের মৃত্যু কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, শতাব্দীর সর্বাধিক শক্তিশালী কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে নিহত ১১১, জরুরি অবস্থা ঘোষণা রাশিয়ায় ইউক্রেনের হামলায় ১৩ জনের প্রাণহানি, আহত ৩৯ কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১১১ কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে প্রাণহানি ৫০ জনের বেশি কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতি কলম্বিয়ার উপকূলে ৭.৪ মাত্রার ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতি চীনে টাইফুন ডলফিনের আঘাতে এক মিলিয়ন মানুষকে সরানো হয়েছে
জাতীয়

কক্সবাজারের ইনানী সৈকতে পর্যটক সায়েম নিখোঁজ

কক্সবাজারের ইনানী সৈকতে গোসল করতে গিয়ে সায়েম নামের এক পর্যটক নিখোঁজ হয়েছেন।

কক্সবাজারের ইনানী সৈকতে পর্যটক সায়েম নিখোঁজ

কক্সবাজারের উখিয়ার ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে সায়েম নামে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। শনিবার (২৭ জুন) দুপুরে ইনানী নৌবাহিনীর জেটি ঘাটের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে।

নিখোঁজ পর্যটক সায়েম চট্টগ্রামের হাটহাজারী উপজেলার কুয়াইশ এলাকার ইকবাল হোসেনের পুত্র। তার বন্ধু আরমান জানান, তারা একসঙ্গে সমুদ্রে গোসল করতে নেমেছিলেন এবং গোসলের একপর্যায়ে সায়েম সমুদ্রের পানিতে তলিয়ে যান।

আরমান জানান, সায়েমকে উদ্ধারের চেষ্টা করলেও ব্যর্থ হন। জেলা প্রশাসনের পর্যটন সেলের ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান সায়েম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি জানার পরপরই বিচকর্মীরা ঘটনাস্থলে ছুটে যান।

তিনি আরও জানান, ঘটনাস্থলে বেশ কিছু পাথর রয়েছে, তবে স্পিডবোট ও বিভিন্ন সরঞ্জাম নিয়ে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। নিখোঁজ পর্যটককে উদ্ধারে অভিযান চলছে।

বিজ্ঞাপন