রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
শক্তিশালী ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চল রাজধানীতে সন্ত্রাসীদের হামলা, সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর বাগেরহাটে ৭ বছরের শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার পাকিস্তানে বিস্ফোরণে ১২ নিরাপত্তা কর্মী নিহত, ৩০ আহত এথিওপিয়ায় নতুন গৃহযুদ্ধের শঙ্কা, তিগ্রায়ে সংঘর্ষ বৃদ্ধি পাকিস্তানের দেরা ইসমাইল খানএ আত্মঘাতী বোমা হামলায় নিহত ১১ মানিকগঞ্জে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ডেমোক্র্যাটিক রিপাবলিক কঙ্গোতে নৌকা ডুবির ঘটনায় ৪১ জনের মৃত্যু মানিকগঞ্জে গৃহবধূকে গণধর্ষণ, মরিচের গুঁড়া ছিটিয়ে দেওয়ার অভিযোগ গাজীপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪, আহত ৪
জাতীয়

মোংলা নদীতে ২৪ ঘণ্টার ফেরি সার্ভিস চালু, ২৩ বছর পর নতুন দিগন্ত

মোংলা নদীতে ২৪ ঘণ্টার ফেরি সার্ভিস চালু, শ্রমিকদের যাতায়াত সহজ হবে।

মোংলা নদীতে ২৪ ঘণ্টার ফেরি সার্ভিস চালু, ২৩ বছর পর নতুন দিগন্ত

বাগেরহাটের মোংলা নদীতে ২৩ বছর পর ২৪ ঘণ্টার ফেরি সার্ভিস চালু করা হয়েছে। শনিবার (২৭ জুন) সকালে মোংলা ফেরিঘাটে এই সার্ভিসের উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

উদ্বোধন অনুষ্ঠানে প্রতিমন্ত্রী জানান, ইপিজেড ও শিল্পাঞ্চলের শ্রমিকদের যাতায়াত সহজ করার জন্য সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত নদীর উভয় প্রান্ত থেকে ফেরি চলাচল করবে। অফিস ছুটির সময়েও দুই পাশ থেকে ফেরি চলবে।

তিনি আরও বলেন, ফেরি চলাচল স্বাভাবিক রাখতে মোংলা-ঘাষিয়াখালী চ্যানেল নিয়মিত খনন করা হবে। ২০০৩ সালে মোংলা নদীতে ফেরি চলাচল শুরু হলেও এতদিন শুধুমাত্র জোয়ারের সময় ফেরি চলত। বাকি সময় ফেরি সেবা বন্ধ থাকত।

বিজ্ঞাপন