মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
ব্রেকিং
কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতি কলম্বিয়ার উপকূলে ৭.৪ মাত্রার ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতি চীনে টাইফুন ডলফিনের আঘাতে এক মিলিয়ন মানুষকে সরানো হয়েছে তাতারস্তানে ইউক্রেনের ড্রোন হামলায় ১৩ জন নিহত রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ডে ৭ বাংলাদেশি নিহত মক্কা চুক্তির পরদিন সৌদিতে বিস্ফোরণ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন ব্রিটিশ কলাম্বিয়ায় দাবানল: জরুরি অবস্থা জারি, হাজারো মানুষ নিরাপদ আশ্রয়ে কানাডার পশ্চিমাঞ্চলে দাবানল: ২০ হাজার মানুষ নিরাপদ স্থানে সরে গেছে থাইল্যান্ডে স্কুলে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৯ কিয়েভের কাছে রাশিয়ার হামলায় শিশুসহ তিনজন নিহত
জাতীয়

যমুনা টেলিভিশনের জেন্ডার নীতিমালা আনুষ্ঠানিকভাবে প্রকাশিত

যমুনা টেলিভিশনের জেন্ডার নীতিমালা প্রকাশিত, লিঙ্গ সমতা নিশ্চিতের প্রতিশ্রুতি।

যমুনা টেলিভিশনের জেন্ডার নীতিমালা আনুষ্ঠানিকভাবে প্রকাশিত

যমুনা টেলিভিশনের জেন্ডার নীতিমালা আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে। শনিবার (২৭ জুন) যমুনা টেলিভিশন ভবনের কনফারেন্স রুমে এই নীতিমালার উদ্বোধন করা হয়।

কর্মক্ষেত্রে লিঙ্গ সমতা নিশ্চিত করতে এই নীতিমালায় সম-অংশগ্রহণ, সমতাভিত্তিক দায়িত্ব বন্টন, সংবাদে জেন্ডার বিষয়ক উপস্থাপনা, স্বাস্থ্য ও সুরক্ষা নীতিমালা এবং তদারকি ও জবাবদিহিতার বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে।

যমুনা টেলিভিশনের পক্ষ থেকে জেন্ডার সমতা নিশ্চিত করতে নীতিমালা শতভাগ মেনে চলার অঙ্গীকার করা হয়েছে। অনুষ্ঠানে যমুনা টেলিভিশনের সিইও ফাহিম আহমেদ বলেন, "আমরা জেন্ডার সমতার পরিপূর্ণ বাস্তবায়নে কাজ করে যাবো।" তিনি উল্লেখ করেন, কর্মস্থলে জেন্ডার বৈষম্য দূরীকরণে ইতোমধ্যে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে।

জেন্ডার নীতিমালাটি তৈরিতে সহায়তা করেছে এমআরডিআই। অনুষ্ঠানে এমআরডিআই-এর প্রতিনিধি কুররাতুল-আইন-তাহমিনা বলেন, "গণমাধ্যমে জেন্ডার সমতার নীতিমালায় প্রথম স্বাক্ষরকারী প্রতিষ্ঠান যমুনা টেলিভিশন।"

অনুষ্ঠানে যমুনা টেলিভিশনের হেড অব নিউজ তৌহিদুল ইসলাম, প্রধান বার্তা সম্পাদক মিজানুল ইসলাম এবং এমআরডিই’র সানাউল হকসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন