সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

যমুনা টেলিভিশনের সাজ্জাদ পারভেজ পেলেন মার্ক অ্যাঞ্জেলো রিভার অ্যাওয়ার্ড

যমুনা টেলিভিশনের সাজ্জাদ পারভেজকে মার্ক অ্যাঞ্জেলো রিভার অ্যাওয়ার্ড-২০২৬ প্রদান করা হয়েছে।

যমুনা টেলিভিশনের সাজ্জাদ পারভেজ পেলেন মার্ক অ্যাঞ্জেলো রিভার অ্যাওয়ার্ড

যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি সাজ্জাদ পারভেজকে মার্ক অ্যাঞ্জেলো রিভার অ্যাওয়ার্ড-২০২৬ প্রদান করা হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর পান্থপথে পানি ভবন মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে এই পুরস্কার তুলে দেওয়া হয়।

নদী রক্ষা ও সংরক্ষণে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এই পুরস্কার প্রদান করা হয়। সাংবাদিকতা ক্যাটাগরিতে সাজ্জাদ পারভেজের পাশাপাশি পুরস্কার পেয়েছেন দৈনিক বণিক বার্তার প্রতিবেদক আল ফাতাহ মামুন।

লেখক ক্যাটাগরিতে পুরস্কার লাভ করেছেন সেভ দ্য রিভার মুভমেন্টের ভাইস প্রেসিডেন্ট মাহবুবুল কুদ্দুস সিদ্দিকী। গবেষণা ক্যাটাগরিতে নদী গবেষক ও রিভারাইন পিপলের মহাসচিব শেখ রোকন এবং সংগঠন ক্যাটাগরিতে নোঙর ট্রাস্ট বাংলাদেশ পুরস্কৃত হয়েছে।

অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এবং বাংলাদেশ রিভার ফাউন্ডেশন। আন্তর্জাতিকভাবে নদী রক্ষায় কাজ করা পরিবেশবিদ মার্ক অ্যাঞ্জেলোর অবদান স্মরণ করে ২০২৪ সাল থেকে রিভার অ্যাওয়ার্ড প্রদান করা হচ্ছে।

বিজ্ঞাপন