শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

ঢাকায় ৫৫টি খাল পুনঃখনন করবে সরকার

ঢাকায় ৫৫টি খাল পুনঃখনন করার ঘোষণা দিয়েছে সরকার।

ঢাকায় ৫৫টি খাল পুনঃখনন করবে সরকার

ঢাকার ৫৫টি খাল পুনঃখনন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি রবিবার এই ঘোষণা দেন। তিনি জানান, ঢাকা দক্ষিণে ২৬টি এবং উত্তরে ২৯টি খাল পুনঃখনন করা হবে।

জিরানি খাল পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী বলেন, খালের পানি নদীতে ফেলার পরিকল্পনাও বাস্তবায়ন করা হবে। খাল পুনরুদ্ধার প্রকল্পের অগ্রগতি পরিদর্শনকালে তিনি বলেন, বর্তমান সরকার মিথ্যা প্রতিশ্রুতি দেবে না।

এ সময় রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব এবং ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক আব্দুস সালাম উপস্থিত ছিলেন। রেল প্রতিমন্ত্রী খালগুলো দ্রুত পুনঃখনন ও জনবান্ধব করে তোলার আশা প্রকাশ করেন।

মীর শাহে আলম বলেন, ঢাকার চারদিকে পাঁচটি নদীকে আবার জীবন্ত করে তোলার প্রকল্প হাতে নেওয়া হয়েছে। তিনি ভবিষ্যতে যারা স্থানীয় নির্বাচন করবেন, তাদেরকে জনগণের উন্নয়নে কাজ করার আহ্বান জানান।

বিজ্ঞাপন