মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
ব্রেকিং
জাতীয়

ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা: তদন্ত শুরু

ইতালিতে বাংলাদেশি পরিবারের ৩ সদস্যকে হত্যা, তদন্ত চলছে।

ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা: তদন্ত শুরু

ইতালির রাজধানী রোমে এক বাংলাদেশি পরিবারের তিন সদস্যকে হত্যার ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে রয়েছেন ৩৯ বছর বয়সী গৃহকর্তা কামাল উদ্দিন, তার স্ত্রী আরজু (৩৮) এবং তাদের ছয় বছর বয়সী কন্যাসন্তান আলিসিয়া।

এই ভয়াবহ সহিংসতার শিকার হওয়া পরিবারের ১৮ বছর বয়সী বড় ছেলে অনিয়ন আহত হলেও প্রাণে বেঁচে গেছেন। তাকে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলেও চিকিৎসকেরা জানিয়েছেন, তিনি শঙ্কামুক্ত আছেন।

স্থানীয় সংবাদমাধ্যম এবং রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনসা (এএনএসএ) জানিয়েছে, শুক্রবার (২৬ জুন) রাতে রোমের পশ্চিমাঞ্চলের পিনেতা সাচেত্তি সংলগ্ন ভিয়া মন্তিলিও সড়কের একটি আবাসিক ফ্ল্যাটে এই হত্যাকাণ্ড ঘটে।

নিহত কামাল উদ্দিনের গ্রামের বাড়ি নোয়াখালীর বসুরহাটে। তিনি দীর্ঘদিন ধরে সপরিবারে ইতালিতে বসবাস করছিলেন।

ঘাতককে গ্রেফতারে পুলিশ তদন্ত শুরু করেছে। তদন্তকারীদের প্রাথমিক ধারণা, ঘাতক এই পরিবারের পূর্বপরিচিত। ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশের কোনো লক্ষণ না থাকায় পুলিশের এমন ধারণা তৈরি হয়েছে।

বিজ্ঞাপন