প্রতিবছর বৈধপথে ইতালিতে পরিবারসহ ১২ হাজার বাংলাদেশির যাওয়ার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সোমবার (৭ সেপ্টেম্বর) সচিবালয়ে ইতালির রাষ্ট্রদূত অ্যান্তেনিও আলেসান্দ্রোর সাথে বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, ইতালির রাষ্ট্রদূত বাংলাদেশি নাগরিকদের অবৈধপথে ইতালিতে যাওয়ার বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি অবৈধভাবে যাওয়া থেকে বিরত থাকার এবং সকলকে সচেতন করার ওপর জোর দেন।
ইতালি যেতে আগ্রহী বাংলাদেশিদের জন্য তৃতীয় ভাষা শিক্ষা ও প্রশিক্ষণের বিষয়ে সহযোগিতা চাওয়া হয়েছে বলেও জানান মীর শাহে আলম।