মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

দিনাজপুরে পুশ-ইন প্রতিরোধ, বিএসএফকে ফিরতে বাধ্য করলো বিজিবি

দিনাজপুরের বিরামপুর সীমান্তে পুশ-ইন প্রতিরোধে বিজিবি ও স্থানীয়দের সফলতা।

দিনাজপুরে পুশ-ইন প্রতিরোধ, বিএসএফকে ফিরতে বাধ্য করলো বিজিবি

দিনাজপুরের বিরামপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ১২ থেকে ১৫ জনকে পুশ-ইন করার চেষ্টা চালিয়েছে। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয়দের প্রতিরোধের কারণে বিএসএফকে তাদের ভারতে ফিরিয়ে নিতে বাধ্য হতে হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) রাতে উপজেলার কাটলা ইউনিয়নের দাউদপুর সীমান্তে এ ঘটনা ঘটে। বিজিবি জানায়, বিএসএফ রাতে কাঁটাতারের বেড়া অতিক্রম করে কয়েকজনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে।

স্থানীয়রা বিষয়টি লক্ষ্য করলে তারা দ্রুত সেখানে গিয়ে বিএসএফ সদস্যদের ধাওয়া করেন। বিজিবি ও স্থানীয়দের সম্মিলিত প্রতিরোধের ফলে বিএসএফ সদস্যরা তাদের ভারতীয় সীমান্তের অভ্যন্তরে ফিরে যেতে বাধ্য হন।

পুশ-ইন প্রতিরোধে বিজিবি সীমান্তে টহল জোরদার করেছে। একইসাথে, অনুপ্রবেশ ঠেকাতে স্থানীয়রাও পাহারা দিচ্ছেন।

বিজ্ঞাপন