সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ সৌদি আরবে বিমানবন্দরে হামলা, ঢাকা থেকে ৯ ফ্লাইট বাতিল
জাতীয়

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পুশ-ইন চেষ্টা প্রতিহত করেছে বিজিবি

চাঁপাইনবাবগঞ্জে বিজিবি পুশ-ইন চেষ্টাকে রুখে দিয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পুশ-ইন চেষ্টা প্রতিহত করেছে বিজিবি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে উপজেলার রামদাসপুর সীমান্তে এই ঘটনা ঘটে।

৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফুল ইসলাম জানান, সকাল সাড়ে ৬ টার দিকে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বিষয়টি টের পেয়ে বিজিবি বাধা দেয়।

তিনি জানান, পরে বেলা সাড়ে এগারটার দিকে সীমান্তের শূন্যরেখায় অবস্থান করা ৬ জনকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেয় দেশটির সীমান্ত রক্ষীবাহিনী।

এদিকে, পুশ-ইন ঠেকাতে বিভিন্ন সীমান্তে নজরদারি বাড়ানোর কথা জানিয়েছে বিজিবি।

বিজ্ঞাপন